ঢাকা কেন্দ্রিক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার শিবিরের প্রতিবাদ
লেখক : কায়েম✔
ঢাকা • ৫ আগস্ট ২০২৬, দুপুর ১:১৫
Advertisement

গণজমায়েত
Advertisement
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণের দাবিতে আয়োজিত ছাত্র গণজমায়েতের অংশ হিসেবে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩৬ জুলাই (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারে গিয়ে গণজমায়েতে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।
এছাড়াও ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ছাত্রসংসদের প্রতিনিধিবৃন্দ, মহানগর ও ঢাকা জেলার দায়িত্বশীল, সংগঠনের বিপুলসংখ্যক জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

#শিবির
Rating
★★★★★
(5.0)Ad Space
ট্রেন্ডিং খবর

আসলেই কি নজরুল-সুইটি ওমরাহ পালন করেছেন?

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের স্থপতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামে মধ্য হট্টোগোল

একটি পাবলিক পরীক্ষায় ফেল করে কেন ঝরবে অমূল্য প্রাণ
Advertisement