স্থানীয় ও আঞ্চলিক খবর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন
লেখক : মুসা মিয়া✔
চাঁপাই নবাবগঞ্জ • ১৬ আগস্ট ২০২৬, রাত ৪:১৩
Advertisement

MP নুরুল ইসলাম বুলবুল
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি এলাকায় পদ্মা নদীর ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৯০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আলাতুলি এলাকায় পদ্মা নদীর ২ দশমিক ৯০ কিলোমিটার অংশে নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে এ এলাকার বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পদ্মা নদীর ভাঙন থেকে আলাতুলি এলাকার মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় এ প্রকল্পের গুরুত্ব অপরিসীম। তাই কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না।”
তিনি বলেন, নদীভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
নূরুল ইসলাম বুলবুল এমপি পদ্মা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ বিষয়ে তিনি নিজেও উদ্যোগ ও প্রচেষ্টা চালাবেন বলে জানান।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় এলাকার অবহেলিত সাত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন-সংক্রান্ত দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয়ে তিনি কাজ করার আশ্বাস দেন।।

#প্রজেক্ট#প্রকল্প#MP#Bangladeshtopnews#বাংলাদেশনিউজ#আজকেরখবর#worldnews#Dhaka#breaking news#topnews#updatednews#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)Ad Space
ট্রেন্ডিং খবর

আসলেই কি নজরুল-সুইটি ওমরাহ পালন করেছেন?

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের স্থপতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামে মধ্য হট্টোগোল

একটি পাবলিক পরীক্ষায় ফেল করে কেন ঝরবে অমূল্য প্রাণ
Advertisement