স্থানীয় ও আঞ্চলিক খবর
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১ হাজার ৬৩০ ট্যাবলেটসহ মাদক জব্দ
লেখক : মুসা মিয়া✔
চাঁপাইনবাবগঞ্জ • ৯ আগস্ট ২০২৬, রাত ১১:৫০
Advertisement

বিজিবি
Advertisement
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১ হাজার ৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা,
মোবাইল নং -০১৬০১২২৬২৩৬
তাং- ৭ আগস্ট ২৬

#বিজিবি#Bangladeshnews#বাংলাদেশনিউজ#আজকেরখবর#worldnews#Dhaka#breaking news#topnews#updatednews#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)Ad Space
ট্রেন্ডিং খবর

আসলেই কি নজরুল-সুইটি ওমরাহ পালন করেছেন?

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের স্থপতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামে মধ্য হট্টোগোল

একটি পাবলিক পরীক্ষায় ফেল করে কেন ঝরবে অমূল্য প্রাণ
Advertisement