আন্তর্জাতিক খবর

পশ্চিমবঙ্গে মমতার আবার উত্থান কি হবে

লেখক : আলি আহমাদ মাবরুর✔
ঢাকা • ১১ আগস্ট ২০২৬, রাত ১০:১৫
Advertisement
উইকিমিডিয়া কমন্স : মমতা ব্যানার্জী

উইকিমিডিয়া কমন্স : মমতা ব্যানার্জী

Advertisement
পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হয়েছে, যেভাবে ভাঙ্গন হচ্ছে- তা এই অঞ্চলের রাজনৈতিক দলগুলোর গভীরভাবে পর্যালোচনা করা উচিত। শুধুমাত্র ক্ষমতা, সম্পদ আর ট্রেন্ডিং ফলো করে সাময়িকভাবে ফায়দা হাসিল করা গেলেও আখেরে সব যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে- এই সত্যটা আরো একবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের মধ্য দিয়ে।

যখন সুদিন ছিল, তখন দলে দলে লোক নিয়েছে। ট্রেন্ড ফলো করেছে। মানের চেয়ে ক্ষমতাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। সেলিব্রেটিরা জয়েন করেছে। ভাইরাল ব্যক্তিদেরকে যোগ্যতার চেয়েও বড়ো দায়িত্ব দেয়া হয়েছে। বিভিন্ন সংস্থা ও আউটসোর্সের ওপর মাত্রাতিরিক্ত ভরসা করা হয়েছে। এখন যখন দু:সময় এসেছে, তখন সামান্য জেল জরিমানার ভয়ে সেই লোকজন সব দল ছেড়ে চলে যাচ্ছে। ইডি আর সিবিআই ডাকবে- এই আশংকায় সবাই মমতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

আদর্শ ও মূল্যবোধ চর্চা করাটা খুব জরুরি। এগুলো থাকলে তাও কোনো রকমে টিকে থাকা যায়। কিন্তু যখন ক্ষমতাটা মূখ্য হয়ে যায়; এবং ক্ষমতায় যাওয়ার জন্য বা টিকে থাকার জন্য মূল্যবোধের সাথে আপোষ করা হয়; শেষ পর্যন্ত তাতে করে আর সারভাইভ করাই যায় না। আরেকটি জরুরি বিষয় হলো, চেয়ারে বসলে মানুষের সাথে স্বাভাবিক দুরত্ব তৈরি হয়ে যায়। গণমানুষের যুক্তি ও আবেগের চেয়ে নিজের বাস্তবতার অজুহাত বড়ো হয়ে যায়।

ঐ অজুহাতে অনেক নির্মম সত্য অগ্রাহ্য করা হয় যার খেসারত আবার পরে দিতে হয়। মমতার দুর্দিনে যারা ছিলেন, যাদের ওপর ভর করে মমতা পাহাড়ের চুড়ায় উঠেছিলেন, তাদের সাথে তার যে দুরত্ব তৈরি হয়ে গিয়েছিল তা হয়তো তিনি বুঝতে পারেননি বা বুঝলেও পাত্তা দেননি। আর সে সুযোগে তার আশপাশে জমে গিয়েছিল ক্ষমতালোভী সুযোগসন্ধানীরা। এখন যারা কেউ আর তার পাশে নেই।

মমতা ঘুড়ে দাঁড়াতে পারবেন কিনা- তা সময় বলে দেবে। তবে এক জীবনে তার ঐতিহাসিক উত্থান, যাদবপুরের সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এবং তারপর তিন দফায় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী এবং এখন শেষ বয়সে এসে একদম নি:সঙ্গ হয়ে যাওয়ার এই জার্নির মধ্যে সচেতন মহলের জন্য শিক্ষনীয় অনেক বার্তাই লুকায়িত আছে।
Advertisement
#মমতা#কলকাতা#ভারত#ইন্ডিয়া#Bangladeshnews#বাংলাদেশনিউজ#আজকেরখবর#worldnews#Dhaka#breaking news#topnews#updatednews#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)