দৈনন্দিন জীবন ও ট্রেন্ড
আল্লামা সাঈদী (রহ:)অসংখ্য অনুরক্তের হৃদয়ে থেকে যাবে সারাজীবন
লেখক : আলি আহমাদ মাবরুর✔
ঢাকা • ১৪ আগস্ট ২০২৬, সকাল ৯:২৪
Advertisement

আল্লামা সাঈদী
Advertisement
২০২৩ সালের ১৪ আগস্ট এর কথা মনে পড়ে। আমি সেদিন ব্যক্তিগত একটি কাজে নিউমার্কেটে গিয়েছিলাম। আগে থেকেই জানতাম যে, আল্লামা সাঈদীকে গাজীপুর থেকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেহেতু কাছাকাছিই ছিলাম, তাই নিজের কাজ শেষ করে পিজিতে চলে গেলাম। আমাকে দেখে সেখানে আগে থেকে অবস্থান করা মাসুদ সাঈদী ভাই ভীষণ খুশি হলেন।
হাসপাতালের কম্পাউন্ডে আবার কখনো ডিব্লকের পেছনের গলিতে আমরা দুজন এবং সাথে আরও কয়েকজন মিলে আমরা একসাথে অবস্থান করছিলাম। ভেতর থেকে একটু পর পর ডিউটিরত ডাক্তারেরা সাঈদী সাহেবের শরীরের ভালো-মন্দ আপডেট জানিয়ে ফোন দিচ্ছিলেন।এভাবেই মাগরিবের নামাজের ওয়াক্ত হলো। মাগরিবের নামাজের পর থেকেই হাসপাতালে সিকিউরিটি হুট করে অনেক বেড়ে গেল। পুলিশের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
ডি-ব্লকের ভেতর যাওয়ার যে প্রবেশমুখগুলো ছিল, একটি ছাড়া সেগুলোও একে একে বন্ধ করে দেয়া হলো। আমাদের সাথে চাচার ছোট ছেলে নাসিম সাঈদী ভাইও ছিলেন। নানারকম গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছিল। বিশেষ করে সাঈদী সাহেব আর নেই এরকম কথাও অনেকে বলছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তখনো পর্যন্ত পরিবারকে কিছুই জানো না হয়নি।
এরকম পরিস্থিতি চলমান থাকা অবস্থায় এশার আজান হলো। এশার জামাত পড়ার জন্য আমরা সবাই একসাথে হাসপাতাল মসজিদে গেলাম। ফরজ আদায় করে সুন্নাতে দাঁড়াবো- এমন সময় হাসপাতালের লোকেরা এসে মাসুদ সাঈদী ভাইকে ভেতরে যেতে বললো। আমরা সবাই দ্রুত সেখানে গেলাম। তখনই জানতে পারলাম আল্লামা সাঈদী ইন্তেকাল করেছেন। পুরো সময়টায় আমি সেখানেই ছিলাম এবং প্রতিটি ঘটনা সরাসরি দেখার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ।
ইন্তেকালের খবর সংগঠনের চ্যানেলে জানিয়ে দেয়া হলো। একটু পরই জনশক্তিরা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলেরা আসতে শুরু করলেন। ডি ব্লকের প্রবেশমুখে থাকা শাটার গেইট বন্ধ করে দেয়া হলো। শুধুমাত্র সিলেক্টেড লোকদেরই এরপর প্রবেশ করতে দেয়া হচ্ছিল। পরেরদিন ছিল ১৫ আগষ্ট, সরকারী ছুটি। তাই ধীরে ধীরে রাস্তায় গাড়ির সংখ্যা কমে আসছিল। আর হাসপাতালের কম্পাউন্ডে এবং শাহবাগে লোকজনের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল।
এর পরের ইতিহাস মোটামুটি সবারই জানা। অনেকের সাথেই সেদিন দেখা হয়েছিল তারাও হয়তো একই সাক্ষ্য দেবেন। লাশের ময়না তদন্ত হবে কিনা সে নিয়ে একবার সমস্যা হলো। এরপর শুরু হলো জানাজা নিয়ে বাদানুবাদ। আমাদের ভাইয়েরা প্রথমে বায়তুল মোকাররমে একটি জানাজার জন্য খুব করে অনুরোধ করেছিলেন। রাত গভীর হলে তারা হাসপাতালের ভেতরে হলেও ছোট করে একটি জানাজার সুযোগ দেয়ার জন্য। কিন্তু তৎকালীন প্রশাসন সেই সুযোগটাও দেয়নি।
শুধু তাই নয়, নজিরবিহীন নৈরাজ্য তৈরি করা হয়। ফজরের নামাজের পর পুলিশ এ্যাকশনে যায়। রাস্তায় তো বটেই, হাসপাতালের ভেতর পর্যন্ত টিয়ার গ্যাস গরম পানি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হাসপাতাল থেকে সব লোকজন বের করে দেয়া হয়। অনেকেই সেদিন আহত হয়েছিলেন। কিন্তু শারীরিকভাবে আহত হওয়ার চেয়ে বেশি ছিল মানসিক আঘাত। আল্লামার জানাজা ঢাকায় পড়তে না পারার যন্ত্রণা তার অসংখ্য অনুরক্তের হৃদয়ে থেকে যাবে সারাজীবন।
ফজরের পর পরিবারসহ আমরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল ১০ টার আগেই পৌঁছে গেলাম পিরোজপুরে। যাওয়ার পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আসার প্রস্তুতি লক্ষ্য করলাম; কারণ সেদিন জাতীয় শোক দিবস উপলক্ষে টুংগীপাড়ায় তাদের শেখ মুজিবের কবর জিয়ারত করার কথা ছিল। যাই হোক, টানটান উত্তেজনাপূর্ণ একটি পরিস্থিতির ভেতর দিয়ে আমরা জানাজাস্থলে চলে যাই।
পিরোজপুর তো বটেই, আশপাশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসছিল। সকালেই মাঠ মোটামুটি লোকে পরিপূর্ণ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জানাজা করে দাফন দেওয়ার একটা তাগাদা ছিল। কিন্তু পরিবার এবং স্থানীয় সংগঠন নানা কৌশল করে যতটা পারা যায় দেরি করছিলেন যাতে লোকজন এসে পৌঁছাতে পারে এবং জানাজায় শরিক হতে পারে। জামাতের আমীর ডাক্তার শফিকুর রহমান সাহেব তখন কারা অন্তরীণ। তাই ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরই মধ্যে সেখানে পৌঁছে যান।
পরে তাদের নেতৃত্বে জোহরের নামাজের পর ঐতিহাসিক জানাযা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে সেখানে শামীম সাঈদী ভাই এসে পৌছান। উল্লেখ্য সাঈদী সাহেবের ইন্তেকালের সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং খবর পাওয়া মাত্রই রওনা দিয়েছিলেন। আল্লাহ মেহেরবানীতে তিনি দাফনের আগেই ঘটনাস্থলে এসে উপস্থিত হতে পেরেছিলেন।
জানাযার পর পরই দাফন করে দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টি এক-দেড় ঘন্টা স্থায়ী হয়েছিল বিধায় কোনভাবেই দাফন দেওয়া সম্ভব হচ্ছিল না। প্রশাসন সকাল থেকে জানাজার জন্য তাড়াহুড়ো করছিল আর আল্লাহর ইচ্ছায় শেষ পর্যন্ত জানাজা দিতে দিতে প্রায় আসরের ওয়াক্ত হয়ে যায়। আল্লাহর মেহেরবানীতে আপনজন এবং পরিবারের সদস্যের সাথে আমিও দাফন প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ।
এই মর্মান্তিক ঘটনার এক বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। আল্লামা আরেকটি বছর হায়াত পেলে হয়তো মুক্ত অবস্থায় আমাদের মধ্যে ফিরে আসতে পারতেন; কুরআনের তাফসীর করতে পারতেন; আল্লাহর ঘরেও যেতে পারতেন। সেগুলো তার নসিবে হয়নি কেননা- এমনটাই ছিল আল্লাহর পরিকল্পনা।
আল্লাহ তাআলা আল্লামা দেলাওয়ার হুসেইন সাঈদী রহ. এর সারা জীবনের দাওয়াতি কাজ কবুল করুন। বাংলাদেশের মানুষের কাছে ইসলাম ও কুরআনকে সহজবোধ্য ও গ্রহণযোগ্য উপায়ে উপস্থাপনে তিনি যে ভূমিকা রেখেছেন আল্লাহ তাআলা তাকে এর উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে জান্নাত নসিব করুন। আমিন।

#আল্লামা#সাঈদী#Bangladeshnews#বাংলাদেশনিউজ#আজকেরখবর#worldnews#Dhaka#breaking news#topnews#updatednews#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)Ad Space
ট্রেন্ডিং খবর

আসলেই কি নজরুল-সুইটি ওমরাহ পালন করেছেন?

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) একটি রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের স্থপতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামে মধ্য হট্টোগোল

একটি পাবলিক পরীক্ষায় ফেল করে কেন ঝরবে অমূল্য প্রাণ
Advertisement