সারা দেশের প্রধান সংবাদ

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

লেখক : মোঃ ​আজমাল হোসেন মামুন✔
চাঁপাই নবাবগঞ্জ • ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১:১৪
Advertisement
হরিমোহন স পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

হরিমোহন স পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

Advertisement
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস।
​পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল বাশির, সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মোঃ নাসির উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক মোঃ তোহরুল ইসলাম ও মোসা: আয়েশা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
​বক্তাগণ তাঁদের বক্তব্যে মহানবী (সা.)-এর সুমহান জীবন, চমৎকার নৈতিক শিক্ষা এবং বিশ্ব শান্তিতে তাঁর অসামান্য অবদানের ওপর আলোকপাত করেন। তাঁরা শিক্ষার্থীদের বিশ্বনবীর আদর্শ অনুসরণে জীবন গড়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Advertisement
#চাঁপাই নবাবগঞ্জ#মোহাম্মদ#Mohammad#Bangladesh top news#বাংলাদেশনিউজ#আজকেরখবর#Bangladesh breaking news#Bangladesh updated news#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)